পরিবারের সদস্যদের ভয়েস চিনতে পারবে গুগল

১৪ জুন, ২০২০ ১১:০৯  
বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করে অসাধ্য সাধন করছে। এবার সার্চ ইঞ্জিন, গুগল এমন একটি ফিচার নিয়ে এসেছে যার দ্বারা পরিবারের সদস্যকে চিনে নেবে সে। কোম্পানি এই ফিচার তাদের গুগল অ্যাসিস্ট্যান্ট এর জন্য এনেছে। এই ফিচারের নাম ভয়েস ম্যাচ। এই ফিচারের সাহায্যে গুগল অ্যাসিস্ট্যান্ট এবার পরিবারের সদস্যকে চিনে নেবে এবং জানিয়ে দেবে কে কথা বলছে। গুগলের তরফে জানানো হয়েছে যে, গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে এমন সমস্ত ডিভাইস যেমন স্মার্ট স্পিকারে কাজ করতে শুরু করবে। নতুন এই ফিচারে সুবিধা সেইসব মানুষ পাবে যাদের ডিভাইস সে ছাড়াও অন্য কেউ ব্যবহার করে। গুগল জানিয়েছে যে, এই বৈশিষ্ট্যটির মাধ্যমে আপনি গুগল অ্যাসিস্ট্যান্টকে আপনার ভয়েস চিনতে শেখাতে পারেন। সর্বোচ্চ ছয় জনের ভয়েস আপনি চেনাতে পারবেন। এরপর ওই ব্যক্তি কথা বললেই গুগল অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারবে এবং চিনে নেবে কে কথা বলছে।